ইসলামী ব্যাংক টনকী বাজার এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক টনকী বাজার এজেন্ট আউটলেট শাখা মেলান্দহ,জামালপুর এর শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,ময়মনসিংহ জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জুন আঃ কাদের সরদার।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামপুর শাখা, জামালপুর মোহাম্মদ আব্দুল মতিন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক ইসলামপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন মোঃ ফখরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বাবের সফল চেয়ারম্যান ও দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক আহ্বায়ক আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, মেলান্দহ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মজিবুর রহমান আজাদী, আলেয়া আজম কলেজের সহকারী অধ্যাপক এম এ মান্নান, টনকী বাজার কমিটিও কমিউনিটি পুলিশের আহ্বায়ক মোঃ নাজীর হোসেন, মেলান্দহ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলী, ইসলামী ব্যাংকের সহকারী কর্মকর্তা ইসলামপুর শাখা সাকিব মাহমুদ,মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও টনকী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ মেহেদী হাছান মেহের, কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুনছুর আলী মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সোয়াইল আহাম্মেদ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করেন টনকী বাজার এজেন্ট আউটলেট শাখার ইনচার্জ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।
