আলোচিতজামালপুরসদর

জামালপুরে সাবেক মেয়রের বাড়িতে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক ৮ জন আটক

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকায় ২০ তারিখ সোমবার রাতে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ছানোয়ার হাসেন ছানুর বাড়ি থেকে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫), মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম (২৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনর ছেলে মো. শামীম (৩৮) ও বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্র দে’র ছেলে বিজয় চন্দ্র।

আটককৃত স্বজনদের দাবি, ওই ব্যক্তিরা কাজ করতে আওয়ামী লীগ নেতা ছানুর বাড়িতে গিয়েছিল। অফিস সহকারী রাশেদুল ইসলাম মাসিক বেতনে চাকরি করলেও বাকিরা বেশিরভাগ দৈনিক মজুরিতে কাজ করতেন।

পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে তার অনুসারীরা রাতে গোপন বৈঠক করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাবেক মেয়র ছানুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে আটজনকে আটক করা হয়েছে। তারা সাবেক মেয়র ছানুর অনুসারি ও আওয়ামী লীগের কর্মী।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে গোপন বৈঠক করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সাবেক মেয়র ছানুর বাড়তে অভিযান চালানো হয়। অভিযানে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে। জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের এর পর মঙ্গলবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *