মেলান্দহের পাঠানপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃজামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে ইদ্রিস আলী ইদু (৪৭) নামে এক ব্যক্তি ও তার ছেলে কাজল হোসেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ইদ্রিস আলী ইদু কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশংকা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সূত্র জানা গেছে পাঠানপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী ইদু গংদের সাথে একই এলাকার বাসিন্দা নুর ইসলাম, মমিন,কালু গংদের সাথে পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২০ জানুয়ারি সোমবার সকাল সাড়ে সাতটার দিকে মেলান্দহ থানার ঘোষপাড়ার ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী ইদু বাড়িতে একই এলাকার প্রতিপক্ষ পাড়ানপাড়া মোদিবাড়ী এলাকার বাসিন্দা নুর ইসলাম, মমিন ওরফে শান্তি, আজাদ হোসেন কালু,জহুরুল গংরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ইদ্রিস আলী ইদুর বাড়িতে অতর্কিতভাবে হামলা করে এবং তার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তার মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার ছেলে কাজলকেও মারধোর করে এতে কাজলও আহত হয়। কাজলের পিতা ইদ্রিস আলী ইদু গুরুতর আহত হয়।ওই সময় হামলাকারীরা ইদ্রিস আলী ইদুর স্ত্রী কল্পনা বেগমের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় যাহার আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা। পরে আহত ইদ্রিস আলী ইদু কে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ইদ্রিস আলী ইদু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই বিষয়ে মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করেছেন ইদ্রিস আলী ইদুর ছেলে কাজল হোসেন।
