উপজেলার সংবাদসদর

সুপ্রীম কোর্টের আইনজীবীকে অপহরণ বায়োজিন কসমিসিউটিক্যালসের মালিক জেল হাজতে

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

বিউটি পার্লার ও বিউটি পণ্য প্রস্ততকারক ও বিপণন প্রতিষ্ঠান বায়োজিন কসমিসিউটিক্যালসের ( Bio-Xin Cosmeceuticals) মালিক ও ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জুয়েলকে অপহরণ মামলায় জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রুমানা আক্তারের আদালতে জামিন চাইতে গেলে বিচারক জামিন না দিয়ে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর জামালপুর জজ আদালতের সামনে থেকে সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ জাকির হোসেনকে অপহরণের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। অপহরণকারীরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ( সিআইডি) সদস্য পরিচয় দিয়ে আইনজীবী জাকিরকে তুলে নিয়ে যেতে চেষ্টা করে। এসময় পথচারী ও স্বজনদের সহযোগিতার অপহরণের হাত থেকে বেঁচে যায় জাকির।
জমি নিয়ে বিরোধের জেরে বায়োজিনের মালিক জাহিদুল হকের সঙ্গে তার বিরোধ এবং এ নিয়ে মামলার ঘটনায় আইনজীবী জাকির ওইদিন জামালপুর আদালতে গিয়েছিলেন। এ কারণে আইনজীবী জাকিরকে অপহরণে জাহিদুলের সম্পৃক্ততার অভিযোগ উঠে।

পরবর্তীতে আইনজীবী জাকির বাদি হয়ে জামালপুর জুডিসিয়াল আদালতে এ নিয়ে ১২ জনের নাম উল্লেখ করে আরও দশ থেকে পনেরো জনকে অজ্ঞাত আসামি করে অপহরণ মামলা করেন।
ওই মামলার প্রধান আসামি জাহিদুল হক জুয়েলসহ আরেক আসামির জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার বাদী আইনজীবী জাকির হোসেন বলেন, কালো টাকার মালিক সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত জাহিদুল হক জুয়েল আমাকে অপহরণ করে নিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছে। আমি আদালতের কাছে ন্যায় বিচার চাই।

জুয়েলকে জেল হাজতে পাঠানোর নির্দেশে খুশি হয়েছেন বলে জানান আইনজীবী জাকির।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *