উপজেলার সংবাদসদর

জামালপুরের নারায়নপুর তদন্ত কেন্দ্রের রশিদপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ “বিট পুলিশ বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি।”
এই প্রতিপাদ্যে_

গত ২২ জানুয়ারি বুধবার বেলা ১৫:০০ ঘটিকায় নারায়নপুর তদন্ত কেন্দ্রের আওতাধীন ১৫নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য জনবান্ধন, সাংবাদিক বান্ধব ও মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।

উপস্থিত রশিদপুর ইউনিয়নের সর্বস্তরের ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ তারা মাদক, বাল্য বিবাহ সহ নানাবিধ সমস্যা নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন।

পুলিশ সুপার মহোদয় তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সকলের অভিযোগ সমূহ গুরুত্বের সাথে আমলে নেন।

সকল প্রকার সামাজিক অপরাধ, মাদক, চুরি, জুয়া, বাল্যবিবাহসহ যেকোনো ধরনের অপরাধে সামাজিক সচেতনতার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। পুলিশ সুপার মহোদয় প্রতিটি আমলযোগ্য অপরাধের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত বক্তব্য রাখেন, ইয়াহিয়া আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জামালপুর; মোঃ আতিক ফয়সাল, অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা; মোঃ লুৎফর রহমান, ইন্সপেক্টর (নিঃ), নারায়নপুর তদন্ত কেন্দ্র, অফিসার এবং ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *