উপজেলার সংবাদমাদারগঞ্জ

মাদারগঞ্জ পৌরসভায় জামায়াতের কর্মী সম্মেলন

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভার উদ্যোগে কর্মী সম্মেলন এস এম ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

 ২৪ জানুয়ারি শুক্রবার মাদারগঞ্জ পৌরসভার আমির মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সরকারি সেক্রেটারি সুলতান মাহমুদ। আরো বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আমির মাওলানা নুরুল আমিন উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেন, সাবেক উপজেলা আমির অধ্যাপক শাহীন আখতার খান পিটার , মাদারগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ মোহাম্মদ সাদিউর রহমান সহ ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি বৃন্দ।

বক্তাগণ কর্মীদের উদ্দেশ্যে বলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে তাহলেই দেশে শান্তি ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *