বকশিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশিগঞ্জ-শেরপুর সড়কের মাষ্টারবাড়ী এলাকায় ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বুধবার সকাল ৮টার দিকে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মনিরুজ্জামান মিন্টু রৌমারি উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।
হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে মনিরুজ্জামান মিন্টু মোটর সাইকেলে শেরপুর যাওয়ার পথে বকশিগঞ্জ পৌর এলাকার মাষ্টারবাড়ী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার ¯’লেই মনিরুজ্জামান মিন্টুর মৃত্যু হয়। খবর পেয়ে বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
বকশিগঞ্জ হাইওয়ের থানার (ওসি) ইসতিয়াক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
