আলোচিতইসলামপুরউপজেলার সংবাদদেওয়ানগঞ্জমাদারগঞ্জসদরসরিষাবাড়ি

জামালপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন মামলায় জড়িত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টে রোববার জেলার সদর, সরিষাবাড়ী, ইসলামপুর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ উপজেলায় ১১ টি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শৈলেরকান্দা এলাকার মৃত আকবর হোসেনের ছেলে ও ইটাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামরুল ইসলাম (৫৭), শহরের কাচারীপাড়া এলাকার মাসুদুল আলমের ছেলে ও ছাত্রলীগের সদস্য মিরান আহমেদ (১৯), সরিষাবাড়ীর গোপীনাথপুর এলাকার মৃত বাদশাহ মন্ডলের ছেলে ও ৬নং ভাটারা ইউনিয়নের আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মো. রমজান আলী (৫০), ইসলামপুরের তারতাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ও ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ আলম ডাকলু (৩৫), মৌজাজাল্লা পোদ্দারপাড়া এলাকার শ্রী ভানু চন্দ্র মৃধার ছেলে ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী শ্রী কাজল চন্দ্র মৃধা (৪৪), মাদারগঞ্জের বালিজুড়ী পুর্ব পাড়া এলাকার মো. দুল্লুর ছেলে ও পৌর ছাত্রলীগের সদস্য মো. অন্তর (১৯), দেওয়ানগঞ্জ পেৌর এলাকার ডালবাড়ির মৃত ইদ্রিস আলীর ছেলে উপজেলা তাতী লীগের সভাপতি সুলতান মিয়া (৫৪) ও চিকাজানী আকন্দপাড়া এলাকার মৃত জয়নাল আবেদিন এর ছেলে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম কাজি (৬৫) ।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) মো. সোহেল মাহমুদ পিপিএম জানান, বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় জড়িত থাকায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *