উপজেলার সংবাদসদর

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামালপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে ১৮ ফেব্রয়ারি সোমবার বিকাল ৪ টায় গেইটপাড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

জামালপুর শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলীর সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মিছবাহুর রহমান কাওসার এর পরিচালনায়

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, জেলা নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।

আরো বক্তব্য রাখেন জেলার সহকারি সেক্রেটারি এডভোকেট সুলতান মাহমুদ, বায়তুলমাল সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, শিল্প ও বানিজ্য বিভাগের সেক্রেটারি রশিদুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, সদর উপজেলা আমীর হাফেজ শরীফুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেন,  পৌরসভার সমাজ কল্যাণ সেক্রেটারি আল মাসুম, ১১ নং ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশের পর গেইটপাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে এসে প্রধান অতিথি ও বিশেষ অথিতির বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথি বলেন , ২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্তিলাভ করে। রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেফতারকৃত অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেন। রাষ্ট্রপতির আদেশে অনেককে তৎক্ষণাৎ মুক্তি দেওয়া হয়। দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার জনাব এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। জামায়াত স্বৈরশাসনামলে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। আর স্বৈরশাসন মুক্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার হচ্ছে।

 

বিশেষ অতিথি আব্দুল আওয়াল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেফতারকৃত জনাব এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাঁকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায়। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *