উপজেলার সংবাদসদর

রানাগাছা ইউনিয়নে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: ২২ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

রানাগাছা ইউনিয়নের আমির আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আতাউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যাপক খলিলুর রহমান ,জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম , সদর উপজেলার সাবেক আমির মাওলানা কুদরতে খোদা, সদর উপজেলা আমির হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম নোমান সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন কুরআনের শাসন ব্যবস্থা কায়েম জন্য  ইসলামের দাওয়াতকে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে। তাহলেই দ্বীনের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

আমাদেরকে কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য  সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

বক্তাগন দেশে গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠায় কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *