উপজেলার সংবাদসদর

জামালপুরে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার ১০ নং ওয়ার্ডের চন্দ্রা মধ্যপাড়া ইউনিটের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

২৬ ফেব্রুয়ারি বুধবার পৌরসভার ১০ নং ওয়ার্ডের সভাপতি এডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর শহর শাখার আমির খন্দকার মুকাদ্দাস আলী , সহকারী সেক্রেটারি নাজমুল হক মাসুদ , ওলামা বিভাগের সভাপতি নুরুজ্জামান নূরী, ৬ নং ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ আলী জিন্নাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন নামাজ রোজার মতোই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ। তাই ইসলামী আন্দোলনের কাজ জোরদার করার জন্য ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *