আলোচিতউপজেলার সংবাদসদর

জামালপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেন পৌঁছালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পিবিআই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত ওই ব্যক্তি ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠেন। পরে ট্রেনে ওই ব্যক্তি ঘোরাফেরা করেন। এক পর্যায়ে ট্রেনের পাওয়ারকারের (ইঞ্জিন বগির) কাছে করিডোরে হঠাৎ করে পড়ে যান। পরে যাত্রীরা ওই ব্যক্তির মাথায় পানি দেন। ট্রেনটি নান্দিনা রেলওয়ে স্টেশন ছেড়ে আসার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন মানসিক রোগী। পিবিআই পুলিশ নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তে চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *