জামালপুরে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
মো: রুহুল আমিন রাজু জামালপুর: রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে জামায়াতে ইসলামী জামালপুর শহর ও দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৮ ফেব্রয়ারি শুক্রবার বিকাল ৫ টায় সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জামালপুর শহর: জামালপুর শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলীর সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মিছবাহুর রহমান কাওসার এর পরিচালনায়
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী,জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট সুলতান মাহমুদ, জেলা প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন।
আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি হাফেজ মেছবাহুল কাইউম, হাফিজুর রহমান লিটন, ১০ নং ওয়ার্ড সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসাদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশের পর পিটিআই মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে এসে প্রধান অতিথি ও বিশেষ অথিতির বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথি এ মাসে স্বার্থন্বেষী কোন মহল যাতে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে রোজাদারদের কষ্ট দিতে না পারে সেদিকে সরকারকে বিশেষভাবে দৃষ্টি রাখাতে বলেন।
তিনি আরো বলেন রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে
নিয়ন্ত্রণে সরকার ও জনগণকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অশ্লীলতা বেহায়াপনা এবং দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখতে হবে। বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে। পতিত সরকারের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, সোয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা। এতে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারকে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম সহনীয় করতে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।
তিনি শুক্রবার বাদ আসর জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শহর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে খন্দকার মুকাদ্দাস আলী বলেন, রমজান মাসে নির্বিঘ্নে সিয়াম পালনে নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধ করতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় জামালপুর শহরবাসীকে স্বোচ্ছার হবার আহ্বান জানান।

দেওয়ানগঞ্জ উপজেলা: মাহে রমজানকে স্বাগত জানিয়ে দেওয়ানগঞ্জ পৌরসভায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে দেওয়ানগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, সহকারী সেক্রেটারি আলহাজ্ব ইসমাইল হোসেন, পৌরসভার আমির হাফেজ আতিকুর রহমান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
