আলোচিতইসলামপুরউপজেলার সংবাদ

ইসলামপুরে ধর্ষণ মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিরীহ ব্যাক্তিদের ধর্ষণ মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পৌর শহরের ৭নং ওয়ার্ড বাসীর আয়োজনে পৌরসভা সামনে মানববন্ধন শেষে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সামনে গিয়ে শেষ হয়।

এ সময় এলাবাসীর পক্ষে মোখলেছ, ইলিয়াস, মোস্তফা, বানেছা বেগম ও রেনুসহ অনেকেই বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পলবান্ধা ভাটিপাড়া থেকে নিখোঁজ হওয়া একটি প্রতিবন্ধী মেয়েকে কে বা কাহারা ধর্ষণ করেছে আমরা জানিনা। কিন্তু ওই প্রতিবন্ধীর পরিবারের পক্ষ থেকে এলাকার নিরীহ ব্যাক্তিদের আসামী করার চেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি ঘটনার সঠিক তদন্ত করা হোক। নিরীহ ব্যক্তিদের যেন উক্ত ধর্ষণ মামলায় জরানো না হয়। প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্বারক লিপিও প্রদান করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *