উপজেলার সংবাদদেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

দেওয়ানগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জে জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের  ইফতারের আয়োজন করা হয়।

সোমবার (১০ মার্চ) দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার হল রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব ইসমাইল হোসেন সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য  ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জেলা সেক্রেটারি ও জামালপুর  আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, জেলা বায়তুমাল সেক্রেটারি ছামিউল হক, জেলা প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সাঈদী বলেন, মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য রমজান মাসে মহান আল্লাহ তায়ালা কুরআন নাযিল করা হয়েছে। মানুষ যেন সঠিক পথে চলতে পারে, সে যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে এবং মানবজীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে পবিত্র কুরআনে। সামনের নতুন বাংলাদেশ বিনির্মাণে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচতি করার আহ্বান জানান।

বিশেষ অতিথি এডভোকেট আব্দুল আওয়াল বলেন

বিগত সময়ে যারা দেশ শাসন করেছে তারা কেউ দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি। দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে হলে কোরআনের শাসন বিকল্প নেই।

ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন জমিয়তে ইসলামের উপজেলা সভাপতি মুফতি আকরামুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আরিফ খান রাসেল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কাজী আতিকুর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সাব্বির আহমেদ, ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম রুহেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *