ইসলামপুরউপজেলার সংবাদ

তারেক রহমান ঘোষিত ৩১ দফাই বাংলাদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা ও মুক্তির সনদ: সাবেক মন্ত্রী পরিষদ সচিব

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম বলেছেন তারেক রহমান ঘোষিত ৩১ দফাই হলো মানুষের প্রকৃত স্বাধীনতা ও মুক্তির সনদ

গত ১২ মার্চ বুধবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৮ নং পলাবান্দা ইউনিয়নে বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদের সচিব বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব এ এস এম আব্দুল হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম তিব্বত যুগ্ম সাধারণ সম্পাদক হাতেম আলী সাদা সহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী স্থানীয় জনগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন তারেক রহমান ঘোষিত ৩১ দফাই বাংলাদেশের জনগণের প্রকৃত স্বাধীনতা ও মুক্তির সনদ। তাই ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততার দীক্ষায় দীক্ষিত হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *