উপজেলার সংবাদসদর

জামালপুরে জামায়াতে ইসলামীর রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যাগে বিশিষ্টজনেদের সম্মানে পবিত্র রমজান মাসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের দড়িপাড়া বাইপাস এলাকায় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী এ্যাডভোকেট আব্দুস আওয়াল এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক এ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, এ্যাডভোকেট শামসুল হক, জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট সুলতান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী বলেন, বিগত ১৬ বছর কোন নির্বাচনে জামায়াতে ইসলামী ভোট দিতে পারে নাই। উপরন্তু জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা চেয়েছি প্রতিটি সেক্টরে সমান সংস্কার করতে হবে। সংস্কার শেষ না করে নির্বাচন দিলে আবার যদি ভোট ছিনতাইয়ের নির্বাচন হয়।

তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলাম। আবার যদি ভোট ডাকাতির নির্বাচন হয়। এমন নির্বাচন জামায়াতে ইসলামী চায় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সব সংস্কার করে জনগণের ভোটের অধিকার আগে নিশ্চিত করতে হবে। তারপর নির্বাচন হবে। আবার আমরা এটাও চাই না যে সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ করে নির্বাচনকে বিলম্বিত করা হোক। অতএব এই সরকারের কাছে আবেদন, সকল পর্যায়ে সংস্কার করে শিগগির নির্বাচন আমাদের দিতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট নওয়াব আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি মোহাম্মদ আমির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি মোস্তাফা কামাল, হেফাজতে ইসলামের সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান, জেলা নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, বায়তুল সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট আছিমুল ইসলাম, শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলী, ছাত্র শিবিরের আবু বক্কর সিদ্দিক, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মোখলেসুর রহমান লিখন, দৈনিক আজকের জামালপুরে সম্পাদক এম এ জলিল, মডেল প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান, জামালপুর নাগরিক ভয়েস এর সভাপতি কাফি পারভেজ, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন রাশেদুর রাসেল, দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিনের সম্পাদক জিয়াউর রাফিসহ বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ।

এ ছাড়াও আলোচনা সভা ও ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী জামালপুর জেলা, শহর শাখার ও বিভিন্ন উপজেলার আমির ও সেক্রেটারিসহ দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *