আলোচিতউপজেলার সংবাদমাদারগঞ্জ

মাদারগঞ্জে ১১ মামলার আসামীর লাশ উদ্ধার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা বড় খাল ব্রিজের পশ্চিম পার্শে খালি জায়গায় থেকে শাহীন আলম(৪৩) নাম এক গাড়ী চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯ টায় শ্যামগন্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এ লাশ উদ্ধার করে ।

তিনি জামালপুর সদর উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মৃত নেদল মিয়ার ছেলে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় , মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে পলিশা বড় খাল ব্রিজের পশ্চিম পার্শে খালি জায়গায় লাশ দেখতে পায় স্থানীয়রা । পরে তারা পুলিশে খবর দিলে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ ফিরোজ মিয়া এর নেতৃত্বে সকাল ৯ টায় লাশটি উদ্ধার করে থানায় নেয়া হয় ।

পরবর্তীতে সকালে থানায় গিয়ে শাহীন আলম এর প্রথম স্ত্রী জরিনা বেগম লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন ।
শাহীন আলমকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে তার প্রথম স্ত্রী জরিনা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন ।

শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিকাল জানান , যে লাশটি পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে । নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *