উপজেলার সংবাদমেলান্দহ

কুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় পবিত্র মাহে রমযান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারাকান্দি দাখিল মাদ্রাসায় কু্লিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ঠাণ্ডার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরুজ্জামানের সঞ্চালনায়, প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আ: আলীম তালুকদার লেবু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম আজাদ,উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক মুহাম্মদ লিখন খন্দকার। উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনি: সহ- সভাপতি আ: মান্নান খান দুলাল, যুগ্ম- সম্পাদক মেহেদী হাসান মেহের, যুগ্ম- সম্পাদক রহুু্ল আমীন রাজু, সাংগঠনিক সম্পাদক আ: মান্নান, উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক মাহবুর রহমান, স্বেছাসেবকদলের যুগ্ম- আহ্বায়ক শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্যসচিব মুরাদুজ্জামান, স্বেছাসেবকদলের আহ্বায়ক বাবুল মিয়া,যুগ্ম আহবায়ক বাদশা মিয়া, বিএনপি নেতা উমর মেম্বার, ৮ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক দুলাল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী,সাধারণ সম্পাদক জুলহাস, ছাত্রদলের সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক রুবেলসহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *