বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে রাষ্ট্র সাংস্কারের ৩১ দফা বাস্তবায়নই এখন বিএনপির লক্ষ্য — সাবেক মন্ত্রী পরিষদ সচিব
মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বাস্তবায়নই এখন বিএনপি’র প্রধান লক্ষ্য :
সাবেক মন্ত্রী পরিষদ সচিব। ২২ মার্চ ২০২৫ইং শনিবার জামালপুর জেলার ইসলামপুরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক জনতা মাঠে পৌর বিএনপি’র আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেছেন। পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এ এস এম আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী এডভোকেট সুফিয়া বেগম। জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত। বক্তব্য রাখেন, উপজেলা ও পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক,সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান খান লোহানী সোহাগ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুজন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম খান লোহানী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুব দলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী , প্রধান অতিথি তার বক্তব্যে এদেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফার বাস্তবায়নই এখন বিএনপি’র প্রধান লক্ষ্য আর এর মাধ্যমেই শান্তি কামি মানুষের প্রকৃত মুক্তি বলে তিনি মনে করেন। শহীদ জিয়ার আদর্শে বিএনপি প্রকৃত ভালো মানুষের দল। এটি ধরে রাখতে নেতাকর্মীদের সত্যের পথে চলার আহ্বান জানান। আগামী দিনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মী সহ জনগণকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনগণের উপস্থিতিতে ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খানের সহধর্মিনীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
