তিতপল্লা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: ২৪ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে ঐতিহ্যবাহী কামাল খান হাট ফাজিল (ডিগ্রি) মাদরাসার মাঠে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তিতপল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সানোয়ার হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আমির হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম নোমান, সদর উপজেলা কর্মপরিষদ সদস্য মো: আজহারুল ইসলাম, মাওলানা জালাল উদ্দীন
আরও বক্তব্য রাখেন ২ নং শরীফপুর ইউনিয়নের আমীর হাফেজ মাহমুদ হোসাইন, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আব্দুস সাত্তার বলেন, রমজান মাস গুনাহ মাফের মাস তাকওয়া অর্জনের মাস এই মাসের শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি অর্জন করতে হবে।
তিনি রমজানের শিক্ষা কাজে লাগিয়ে দেশকে ইসলামিক কল্যাণ রাষ্ট্র করার আন্দোলনে সবাইকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
