আলোচিতউপজেলার সংবাদসদর

জামালপুরে উপজেলা নির্বাহী অফিসারে নাম ভাঙ্গিয়ে ৬২ শতাংশ জমি দখল, সরকারি গাছ কর্তন ও বাড়ি-ঘর ভাংচুর

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলা ২নং শরীফপুর ইউনিয়রের পিঞঞঙ্গলহাটি গ্রামে আওয়ামীলীগের দুই নেতা সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকীর নাম ভাঙ্গিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ৬২ শতাংশ খাস জমির পুকুর খনন করে দখল সরকারি গাছ কর্তন ও আশেপাশের বাড়ি-ঘর ভাংচুর করে। এর পেক্ষিতে এলাকাবাসি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে ২ নং শরীফপুর ইউনিয়নের নারেফ জাঙ্গানগীর আলম বিষরটি তদন্ত করেন।
লিখিত অভিযোগে জানা যায় গত শনিবার (২২ মার্চ) বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকীর নাম ভাঙ্গিয়ে জামালপুর সদর উপজেলার ২ নং শরীফপুর ইউনিয়ের পিঙ্গলহাটি গ্রামে প্রায় পৌনে এক কোটি টাকার খাস জমি (৬২ শতাংশ) পুকুর খনন করে অবৈধ ভাবে দখল ও জমিতে থাকা অস্থায়ী বাড়ি-ঘর ভংচুর করেছে সদর মহিলা আওয়ামীলীগের আহব্বায়ক সৈয়দা নাজনীন ও শহর আওয়ামীলীগের সদস্য মোয়াজ্জেম হোসেনের ক্যাডার বাহীনি।
স্থানীয়দের অভিযোগ আওয়ামলীগ সরকারের সময় পিঙ্গলহাটি গ্রাম তাদের দখলে ছিল। তাদের বহু অপরাধের কথা গ্রামের সকলেই জানলেও তাদের বিরুদ্বে কেউ মুখ খুলতে পারতো না। কেউ কোন অন্যয়ের প্রতিবাদ করলে তাদের বিরুদ্বে মিথ্যা মামালা দিয়ে হয়রানি করা হতো।
উল্লেখ্য,জামালাপুর সদর মহিলা আওয়ামীলীগের আহব্বায়ক সৈয়দা নাজনীন ও শহর আওয়ামীলীগের সদস্য মোয়াজ্জেম হোসেন দুই নেতা গংরা এলাকায় খাস জমি দখল করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। তাদের বিরুদ্বে এখনও মুখ খোলা যায় না। এলাকায় তারা একের পর এক অপরাধ করে চলছে। এই দুই আওয়ামীলীগের নেতা অপেন সাইন বোর্ড লাগিয়ে ৬২ শতাংশ খাস জমি দখল করে ও বাড়ি-ঘর ভাংচুর করেছে। পিঙ্গলহাটি জে এল নং হবে ১৬৬ কিন্তু তারা অন্য জমির জে এল নং ১৬৪ লাগিয়ে অবৈধ হাবে দখল করেছে।
উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙ্গিয়ে জমি দখল ও বাড়ি-ঘর ভাংচুরের প্রতিবাদে মঙ্গলবার (২৫ মার্চ) এলাকাবাসির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বাবাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগ পেয়ে তাদের বিরুদ্বে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলেন জিন্নাত শহীদ পিংকী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *