উপজেলার সংবাদসদর

জামালপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ  ২৫ মার্চ মঙ্গলবার জামালপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিল শেডে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা,পুলিশ সুপার, জামালপুর এবং উপস্থিত ছিলেন নওরীন মুন্না, পুনাক সভানেত্রী, জামালপুর। উক্ত আয়োজনে ইফতারের পূর্বে দেশের সমৃদ্ধি এবং জনগণের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ আনোয়ার, পুলিশ সুপার পদে পদোন্নতি (প্রাপ্ত প্রশাসন ও অর্থ), জামালপুর; ইয়াহিয়া আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ( ক্রাইম এন্ড অপস্ );  স্বাগতা ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি), জামালপুর;  মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল); সহকারী পুলিশ সুপার  মোঃ সাইদুর রহমান(মাদারগঞ্জ সার্কেল); অভিজিৎ দাস, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর; জামালপুর প্রেসক্লাবেরসভাপতি হাফিজ রায়হান সাদা এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতিবৃন্দ; আমন্ত্রিত অন্যান্য সকল অতিথিবৃন্দ; থানার অফিসার ইনচার্জবৃন্দ,  মোঃ শাহ আলম, আরআই, জামালপুর; ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টরসহ জামালপুর পুলিশ লাইন্সের সকল অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *