আলোচিতউপজেলার সংবাদদেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের দেওয়ানগঞ্জে মিনি ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মো. রাশেদ আকন্দ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত মো. রাশেদ আকন্দ দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশরাফ আলী আকন্দের ছেলে। তিনি যমুনা রেল সেতু উন্নয়ন প্রকল্পের কর্মী ছিলেন।

এলাকাবাসীরা জানায়, বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে রাশেদ আকন্দ কর্মস্থল টাঙ্গাইল থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। দেওয়ানগঞ্জের পাথরেরচর ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীতমুখ থেকে একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

পরে স্থানীয়রা মিনি ট্রাকটি আটক করে দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয। পরে তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে জামালপুর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ: রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিনি ট্রাকটি আটক করা গেলেও ঘাতক চালক পালিয়ে যায়। নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে ঈদের আগে এমন মৃত্যু ঘটনায় পরিবার ও এলাকাবাসী মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *