আলোচিতইসলামপুরউপজেলার সংবাদ

ইসলামপুরে নৌকা ডুবিতে ২ জন নিহত ১ জন নিখোঁজ

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে যমুনা নদীতে ৪০-৫০ জন শ্রমিক বহনকারী একটি নৌকা ডুবে তিন ব্যক্তি নিখোঁজ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা করে বৃহস্পতিবার সন্ধ্যায় বিল্লাল মন্ডল (৫০) নামে এবং শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সেলিম মিয়া (৪৫) নামে দুইজনের লাশ উদ্ধার করেছে।
নিহত ব্যক্তি বিল্লাল মন্ডল ইসলামপুর উপজেলার কুলাকান্দি মধ্যপাড়া গ্রামের শামসুল মন্ডলের ছেলে এবং সেলিম মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলি গ্রামের মৃত খোকা সরকারের ছেলে।

কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে যমুনা নদীর কুলকান্দি ঘাট থেকে ৪০-৫০জন যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা ছেড়ে যায়। নৌকাটি মাঝ নদীতে পৌঁছার পর নদীতে ডুবে গেলে বেশ কয়েকজন যাত্রী ডুবে যায়। বেশিরভাগই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন।

এ সময় স্থানীয় অন্য একটি নৌকা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অন্যান্য যাত্রীদের উদ্ধার করলেও নিখোঁজ হয় তিন যাত্রী। পরে ¯’ানীয় লোকজন ও ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ৪-৫ ঘন্টা চেষ্টা করে সন্ধ্যায় বিল্লাল মন্ডলের এবং শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সেলিম মিয়ার লাশ উদ্ধার করলেও নিখোঁজ রয়ে যায় আরোও একজন।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, বৃহ:স্পতিবার নিখোঁজ দুই শ্রমিকদের খুঁজে না পেলে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শুক্রবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করে নিখোঁজ সেলিম মিয়ার লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ইসলামপুর উপজেলার কুলাকান্দি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা খবির আলী (৩৫) নিখোঁজ রয়েছে।

ইসলামপুরের বাহাদুরাবাদঘাট নৌ পুলিশের এস আই নুরুল হুদা জানান, নিখোঁজ তিনজনের মধ্যে বিল্লাল মন্ডল ও সেলিম মিয়া নামে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *