আলোচিতউপজেলার সংবাদসদরসংস্কৃতি

নানা আয়োজনে বর্ষবরণ উদযাপিত

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

সারাদেশের ন্যায় জামালপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ৷

সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বর থেকে কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী, কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে নাচে-গান ও পান্তা ভাত খাওয়াসহ বাঙালীর নানা সংস্কৃৃতির আয়োজন করা হয়।

নববর্ষ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর অধ্যাপক হারুন অর রশিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাকের আহম্মদ চৌধুরী ও বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর মো. আব্দুল হাই আল হাদী।

এ ছাড়াও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটিতেও উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ-১৪৩২ ।

বাংলা নববর্ষ বরণ উপলক্ষে সোমবার সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি এলাকায় স্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। বর্ণিল পোশাক ও নানান সাজে সজ্জিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উ”ছ¡ল অংশগ্রহণে শোভাযাত্রাটিকে দৃষ্টিনন্দন করে তোলে।

শোভাযাত্রা শেষে চলে বর্ষবরণের আপ্যায়ন। প্রতিটি বিভাগ শিক্ষার্থীদের বাঙালির ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে।

পরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড: আব্দুর রহমান সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান ও ডিন জি এম ইকরামুল কবীর, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুর রহমান খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. উবায়দুল্লাহ, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম জাওয়াদুল হক, রেজিস্ট্রার মো. গোলাম মাওলা,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রইচ উদ্দিন, প্রক্টর মিনহাজ উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বি রুশো এবং সহকারী রেজিস্ট্রার রাফিউজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *