জামালপুরে জেলা ও উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলার সাত উপজেলায় সোমবার পালিত হয়েছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা ও স্ব স্ব উপজেলা প্রশাসন।
জামালপুর শহরের বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এছাড়াও আনন্দ শোভাযাত্রায় শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, উদীচী, থিয়েটার অঙ্গন, জামালপুর লালন একাডেমী, লোকজ, মনিমেলা খেলাঘর আসর অংশ নেয়।
পরে শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শিশু একাডেমী আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজীয়দের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
ইসলামপুর: ইসলামপুরে দিবসটি উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সহকারী কমিশনার ভূমি মো. রেজুয়ান ইফতেকার, উপজেলা কৃষি অফিসার রেজুয়ান আহমেদ, ইসলামপুর থানা পুলিশ, ইসলামপুর সরকারী কলেজ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
মেলান্দহ: মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালী-আলোচনা সভা, লাঠি খেলা, ঘুড়ি উড়ান, সাহিত্যের আসর অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণের কর্মসূচি উদ্ধোধন করেন, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীর।
আনন্দ শোভাযাত্রা শেষে শহিদ মিনার চত্বর বটমূলে জাতীয় সঙ্গীত-বর্ষবরণ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারগঞ্জ: মাদারগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩২।
সোমবার সকাল ৯টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হাওয়াই ব্রিজ থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিনসহ অনেকেই।
বকশিগঞ্জ: বকশিগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বেরা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু করে মালিবাগ মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, সহকারি কমিশনার (ভুমি) আসমা উল হুসনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামছুল হক, শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, পিআইও মোহাম্মদ হাবিবুর রহমান সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সরিষাবাড়ি: সরিষাবাড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে আরামনগর বাজার হয়ে পৌরসভার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে গ্রামবাংলার ঐতিহ্য লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এসময় বাংলা নববর্ষ বিষয়ক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল। এসময় শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জেও উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হয়েছে।
কাফি পারভেজ
স্টাফ রিপোর্টার
তাং ১৪-০৪-২৫ ইং
মোবাঃ ০১৭১১ ৯০৮ ৮৩৩
