আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে উলামা দল নেতার সংবাদ সম্মেলন

বকশিগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জে নাশকতার মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাদী উলামা দলের উপজেলা শাখার সদস্য হামিদুর রহমান।

বুধবার দুপুরে বকশিগঞ্জ পৌর শহরের কুঁড়েঘর রেস্টুরেন্টে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান বলেন, তিনি ২০২১ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তার ছেলেও বাট্টাজোড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। কিন্তু পারিবারিক বিরোধের জের ধরে মধ্য পলাশতলা গ্রামের তার চাচাত ভাই মাসুদ রানা তাকে হেয় প্রতিপন্ন করে আসছে।

সর্বশেষ মাসুদ রানার প্ররোচণায় গত মার্চ মাসে তাকে নাশকতা মিথ্যা মামলায় ফাঁসানো হয়।
একই সঙ্গে সহযোগী মুক্তিযোদ্ধা বানানো নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। তিনি এসবের সাথে জড়িত নন বলে জানান। তিনি মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি মামলাবাজ মাসুদ রানাকে গ্রেপ্তারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা উলামা দলের সভাপতি মওলানা রুহুল আমিন, বাট্টাজোড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও বাট্টাজোড় ইউনিয়ন উলামা দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *