মেলান্দহে শ্রমিক দলের মহান মে দিবস উদযাপন

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল মেলান্দহ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আজ সকাল ১১টায় মেলান্দহ সদরে বর্ণাঢ্য শ্রমিক র্যলি বের হয়। র্যালিটি মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাহমুদপুর রোড মোড়ে এসে সমাবেশে মিলিত হয় । র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এড মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যমল তালুকদার,সাবেক সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রহিম , সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম হাফিজ নাহিন ,উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলায়মান শেখ, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকন , পৌর শ্রমিক দলের সভাপতি শাহিদ , সাধারণ সম্পাদক তুহিন মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
