আলোচিতউপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে বিআরটিসি বাসের উদ্বোধন করেন উপদেষ্টার কার্যালয়ের সচিব

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি : প্রধান উপদেষ্ঠার কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না বলেছেন, একটি ভঙ্গুর অবস্থা থেকে দেশকে ফিরিয়ে এনেছে অন্তর্ভুক্তিকালীন সরকার। একটি নৌকায় যারা উঠতে পারে নাই তারা দূর থেকে বলেছে নৌকা ডুবে যাবে।

শনিবার দুপুরে জামালপুরের বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গত সরকারের ৮০০ মিলিয়ন ডলার ঋণ ছিল। যা গত সরকার পরিশোধ করেনি। যা এই সরকার শোধ করে দিয়েছে। এবং কারো কাছে দু টাকা পাওনা নেই।

জেলা প্রশাসক হাছিনা বেগম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, সাবেক সচিব এ কে এম এহসানুল হক, বিআরটিসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর অনুপম সাহা, মেমেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর,মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু সহ আরো অনেকে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২টি বাস সার্ভিস মেলান্দহ-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত চলাচল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *