জামালপুরে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারের “বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ “চলে যাওয়া মানে প্রস্থান নয়-বিচ্ছেদ নয়_
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী”।
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ গত ৬ মে মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ জামালপুর এর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে মান্যবর পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে বিদায়ী অতিথি মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),জামালপুর ও অভিজিত দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর।
বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথিবৃন্দ। সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথিবৃন্দ দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথিবৃন্দের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে তাদের ভালো গুণাবলী তুলে ধরেন। তাদের মত সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব সকলেই অনুভব করবে। পুলিশ সুপার তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব মোঃ সাইদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব মোঃ রাজু আহম্মেদ, সহকারী পুলিশ সুপার; সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ; জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন এবং অধঃস্তন কর্মকর্তাবৃন্দ।
