সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে মামলা না থাকায় নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুর-৫ সদর আসনের সাবেক এমপি ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার নামে জামালপুর ও শেরপুর থানায় কোনো মামলা না থাকায় জামালপুরের কাচারীপাড়া তার নিজ বাড়িতে পৌঁছে দেয় সদর থানা পুলিশ। এ সময় তার স্ত্রী সালমা বেগমও ছিলেন।
এর আগে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরাকে থানায় নিয়ে যায়। এ সময় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি নিরাপত্তার দ্বায়িত্বে ছিল।
জানা যায়, মঙ্গলবার বিকালে জমি বিক্রি করার জন্য গোপনে সাবেক এমপি ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তার স্ত্রীসহ শেরপুরের সাব-রেজিস্টার অফিসে দলিল করতে যান। এ সময় শেরপুর শ্রমিক দল, স্বে”ছাসেবক দল ও বিএনপির কিছু কর্মী তাকে চিনে ফেলে। পরে তারা সবাই তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার ব্যবহৃত একটি পাঁজেরো গাড়ি নেতাকর্মীরা আটক করে সাব রেজিস্টার অফিসে রেখে দেন।
সাব-রেজিস্টার অফিসে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে এ সময় তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
মঙ্গলবার রাতেই তাকে জামালপুর সদর থানায় পাঠানো হয়। এ সময় তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় বয়স এবং অসু¯’তা বিবেচনায় রাত ১১টায় তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, শেরপুরের থানাগুলোতে সাবেক ভূমিমন্ত্রীর নামে কোনো মামলা নেই। তাই তাকে ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে জামালপুরের কোনো থানায় মামলা নেই। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও লোপ পেয়েছে। বিষয়গুলো বিবেচনায় এনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
