জামালপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে পবিত্র কোরআনখানি, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
ড্যাব জামালপুরের আহ্বায়ক ডাঃ আহম্মদ আলী আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামালপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক।
আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সদস্য সচিব ডাঃ তারিকুল ইসলাম রনি।
