আন্তর্জাতিকউপজেলার সংবাদজামালপুরসদরস্বাস্থ্য

জামালপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালন

স্টাফ রিপোর্টার : ১  জুন রবিবার জামালপুরে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস- ২০২৫।
জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামে প্রাণিসম্পদ দপ্তরের অডিটোরিয়ামে জেলা প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাসিনা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াহিয়া আল মামুন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হাসিনা বেগম, তাঁর বক্তব্যে দুগ্ধ পণ্যের বিভিন্ন উপকারী দিক তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ সুপার, ইয়াহিয়া আল মামুন, তাঁর বক্তব্যে খামারিদেরকে সতর্ক ভাবে পশু পালন করতে এবং যেকোন দুর্ঘটনায় পুলিশের সাহায্য নিতে আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে পশুর যত্ন এবং স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
পরিশেষে, বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পরুষ্কার হিসেবে চেক বিতরণ করা হয়। প্রতিযোগীতা অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম হলো: কামালখান হাট ফাজিল মাদ্রাসা, জামালপুর জিলা স্কুল, জেলা বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুর কারেক্টর স্কুল ইত্যাদি।
অনুষ্ঠানে উপস্থিত থাকা একজন খামারী জানায়, আলোচনা সভা থেকে আমরা পশু পালনে উৎসাহিত হয়েছি এবং বিভিন্ন পরামর্শ পেয়েছি। যা আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *