আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর থেকে ঢাকায় ক্যাটল ট্রেনে গরু পরিবহনে ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্য বোধ

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে ক্যাটল স্পেশাল-৩ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। গত দুইদিনে তিনটি ট্রেনের ৭৫টি ওয়াগনের প্রতি বগিতে ১৬টি করে মোট ১২শ গরু জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। গরু প্রতি ৫শত টাকা করে প্রতিটি ওয়াগনের জন্য ৮ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ব্যবসায়ীদের ‌সুবিধার্থে ২০২০ সাল থেকে কম খরচে রাজধানীতে কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল নামের বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। অঞ্চলটির ব্যবসায়ীরা প্রতিবছরই ক্যাটল ট্রেনে গরু পরিবহন করতে স্বা”ছন্দ্য বোধ করেন। গত কয়েক বছরের তুলনায় এবার ব্যবসায়ীদের আরও বেশি সাড়া পাওয়া গেছে। অনেক আগেই ব্যবসায়ীরা ওয়াগন ভাড়া করে ফেলেছেন।

সেই ধারাবাহিকতায় এই বছরও ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়। তবে চাহিদা বেশি থাকায় অন্য বছরের তুলনায় এবছর একটি ট্রেন বৃদ্ধি করে ক্যাটল স্পেশাল-১, ক্যাটল স্পেশাল-২ ও ক্যাটল স্পেশাল-৩ নামে তিনটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার বিকেল পাঁচটায় ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে ক্যাটল স্পেশাল-৩ ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সোমবার সাড়ে চারটায় প্রথম ক্যাটল স্পেশাল-১ ও বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় ক্যাটল স্পেশাল-২ ট্রেন ২টিতে ৫০টি ওয়াগনে মোট ৮০০ গরু নিয়ে ইসলামপুর থেকে ঢাকায় উদ্দেশে ছেড়ে যায়।

গরু ব্যবসায়ী আলম জোদ্দার জানান, সড়কপথে নানা ধরনের দুর্ভোগ এবং ভোগান্তি থাকেই। তাই এই ট্রেনে পশু পরিবহনে খরচ কমানোর পাশাপাশি এড়ানো যাবে ভোগান্তিও। এছাড়া দুর্ঘটনার ঝুঁকিও থাকবে অনেকাংশে কম। দুর্ভোগ ও ভোগান্তি এড়িয়ে ট্রেনে করে কোরবানির গরু সহজেই রাজধানীতে নেওয়ার সুযোগ পেয়ে উ”ছ¡াস প্রকাশ করেন অন্য ব্যবসায়ীরা। তাই প্রতিবছরই এ সেবা চালু রাখার দাবি তাদের।

গরু ব্যবসায়ী শহিদ মিয়া বলেন, এমন সেবায় আমরা অনেক খুশি। ট্রাকে গরু নিয়ে গেলে অনেক জায়গায় চাঁদা দিতে হয়। রাস্তার ঝাঁকুনিতে গরুর অব¯’াও খুব খারাপ হয়ে রাস্তায় মারা যায়। ট্রেনে গেলে তেমন কোনো ঝামেলা হয় না। নিরাপদে আমরা গরু নিয়ে ঢাকায় পৌঁছতে পারব। আগে ট্রেনের পরিবর্তে এক ট্রাকে গরু বা মহিষ ঢাকায় নিয়ে গেলে খরচ হতো প্রতিটি গরু বা মহিষের জন্য ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। এখন মাত্র আট হাজার টাকায় ১৬টি গরু এক ওয়াগনে আরামে নিয়ে যাওয়া যাচ্ছে।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনের আরও ভালো সাড়া পাওয়া গেছে। ভোগান্তি ছাড়া ও কম খরচে ট্রেনে পশু পরিবহনে খুশি ব্যবসায়ী ও খামারিরা। ইতিমধ্যে দুইটি ক্যাটল স্পেশালে মোট ৮০০ গরু ঢাকায় নিয়েছে ব্যবসায়ীরা। প্রতিটি ওয়াগনের জন্য ৮ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। চাহিদা থাকায় এবছর একটি ট্রেন বাড়ানো হয়েছে। তাই প্রতিবছরই এ সেবা চালু রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *