জামালপুর থানা পুলিশের অভিযানে চোরাই গরুও ট্রাকসহ দুই চোর আটক
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ৪ জুন ২০২৫
সময় ৫:৩০
ঘটিকায় জামালপুর সদর থানাধীন পাথালিয়া রেলগেইট এলাকায় একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে চোরাই গরুসহ একটি ট্রাক এবং দুজন চোরকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে, জামালপুর সদর থানার এসআই (নিঃ) মোঃ কায়ছার আহম্মেদ, বর্তমানে জামালপুর সদর থানায় কর্মরত, রাত্রিকালীন মোবাইল ডিউটিরত অবস্থায় কম্পপুর চেকপোস্ট-০৩ এ নিয়োজিত এএসআই (নিঃ) মোঃ রিপন মিয়া এর মাধ্যমে বেতারযোগে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। তথ্য মতে, একটি পুরাতন ট্রাক, যাহা ত্রিপাল দিয়ে ঢাকা অবস্থায় ছিল, সেই ট্রাকে বিভিন্ন স্থান থেকে চোরাই গরু তুলে শহরের দিকে নিয়ে আসা হচ্ছিল।
এ সংবাদের ভিত্তিতে পুলিশ কন্ট্রোলরুম হতে রাত্রিকালীন সকল ডিউটি পার্টিকে অবহিত করা হয়। পরে এসআই কায়ছার আহম্মেদ ও সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে পাথালিয়া রেলগেইট এলাকায় উক্ত ট্রাকটি আটক করা হয়। অভিযানে ট্রাকসহ ৭টি চোরাই গরু উদ্ধার করা হয় এবং নিম্নোক্ত দুইজন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়:
1. মোঃ কামাল হোসেন (২৭)
পিতা- মৃত রাশেদ মিয়া, মাতা- পারভীন,
সাং- মোল্লাপাড়া, খানা- দেওয়ানগঞ্জ, জেলা- জামালপুর।
2. মোঃ হানিফ মিয়া (৩১)
পিতা- মোঃ আব্দুল হেকিম, মাতা- হাদেজা খাতুন,
সাং- কর্নগুয়া, থানা- তারাকন্দা, জেলা- ময়মনসিংহ।
জেলা পুলিশের এই সফল অভিযানে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং জনসাধারণ পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে।
এ বিষয়ে জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর বলেন:
জামালপুর জেলা পুলিশ সবসময়ই আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। চোরাই মালামাল ও গবাদি পশু চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমি অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। এ ধরনের সাহসী ও পেশাদার কাজ পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা এবং জনগণের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন।
