আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে দশানী নদীতে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ

বকশিগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দশানী নদীতে গোসল করতে নেমে মো. আব্দুল্লাহ (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার বিকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারের ব্রিজের নীচে নদীতে গোসল করতে গেলে ওই স্কুলছাত্র তলিয়ে যায়।

শিশু আব্দুল্লাহ বকশিগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড়া এলাকার জামরুল মিয়ার ছেলে। সে বকশিগঞ্জ আল নূর মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আব্দুল্লাহর বড় বোন জান্নাত জানান, আব্দুল্লাহ খালার বাসায় ঘুরতে গিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে তার এক বন্ধুর সাথে দশানী নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় আমার ভাই। তবে তার সঙ্গে বন্ধু নিরাপদ আছে।

বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সেই সাথে জামালপুর থেকে ডুবুরি দলকেও আনা হয়। রাত হয়ে যাওয়ায় ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করতে পারেনি। রোববার ভোর থেকে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলেও নিখোঁজ শিশুকে উদ্ধার করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *