আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

জামালপুরে ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদন্ড

কাফি পারভেজ: জামালপুরের বকশিগঞ্জে ১৬ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের দায়ে মো. বছির উদ্দিন (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থ দন্ড করা হয়।

মো. বছির উদ্দিন বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে।

জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু মো. আসিমুল এহসান বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী ফজলুল হক ও আসামির পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী মোবারক হোসেন। পরে আসামীকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, অভিযুক্ত বছির উদ্দিনের সঙ্গে ভুক্তভোগী মামলার বাদী মোছা: রেখা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। ২০১৫ সালের ১০ জুন দুপুরে বকশিগঞ্জের টুপকারচরে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বছির উদ্দিন। ঘটনার পর ভুক্তভোগী মোছা: রেখা খাতুন বিয়ের প্রস্তাব দিলেও অভিযুক্ত তাতে রাজি হননি। পরে ওই বছরের ২৫ জুন বকশিগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন মোছা: রেখা খাতুন ।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং সেই মামলায় ৮জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন ও আসামীপক্ষের জেরা শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন বিচারক। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *