উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

কুলিয়া ইউনিয়নে বিএনপির নতুন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ গত ২৮ জুলাই সোমবার দেশব্যাপী পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্যপদের নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। কুলিয়া ইউনিয়নের টনকী জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপত্বিত করেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।তিনি বলেন,এই নতুন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কারা করতে পারবে, আর কারা পারবে না, এই বিষয়টা ইতিপূর্বে বলা হয়েছে। আমি আবারো মনে করিয়ে দিচ্ছি। যারা আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত ছিলেন,যারা থানা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্র লীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,তাতী লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলো। এমন কোন লোককে বিএনপিও সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা যাবে না। আর যারা আওয়ামী লীগে শুধু ভোট দিচ্ছে কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডের সহিত জড়িত না, পদ পদবী নাই, তারা সদস্য হতে পারবেন। নানান শ্রেণির পেশাজীবি মানুষ কে আমরা বিএনপির পক্ষ থেকে দাওয়াত দিবো সদস্য পদ নবায়ন করার জন্য ও নতুন সদস্য পদ সংগ্রহ করতে পারবে যেমন, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা,পুলিশ, বিডিআর, সচিব,শিক্ষক, সিএনজি চালক,ব্যবসায়ী,অটোচালকসহ নানান শ্রেণির পেশাজীবি মানুষ নতুন করে বিএনপির সদস্য হতে পারবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সামনে নির্বাচন এত সহজ না। তাই সবাই কে জনগণের জন্য ভালো কাজ করতে হবে। যাতে জনগণ যাতে কষ্ট না পায়। আর জনগণ যদি কষ্ট পায়, তানাহলে জনগণ যদি একবার মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের অবস্থা কি হবে? ভয়ংকর হবে। এমন ভয়ংকর হবে যে, জনগণ গত ৫ আগষ্ট ২০২৪ সালে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা কে বুঝিয়ে দিয়েছেন।
২নং কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সুরুজ্জামান সুরুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার,
দুরমুঠ ইউনিয়ন বিএনপির ও সাবেক কয়েকবারের চেয়ারম্যান সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *