উপজেলার সংবাদজামালপুর

জামালপুরের দেলোয়ার হোসেনের আমেরিকান OP-1 ভিসা প্রতারনার জট ৩৫ বছরে খুলেনি

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর:
আজ থেকে প্রায় ৩৫ বছর আগে ১৯৯০ সনে আমেরিকার OP-1 লটারীতে নির্বাচিত জামালপুরের মো: দেলোয়ার হোসেন আমেরিকান দুতাবাসে ট্রেনিং শেষে ভিসা পাওয়ার পর প্রতানরার শিকার হওয়ায় তার নাম পরিচয়ে জালিয়াতির মাধ্যমে নুরু সরকারের পুত্র দিপু সরকার নামের এক প্রতারক আমেরিকায় যান। এতে প্রকৃত OP-1 প্রাপ্ত মো: সমস উদ্দীনের পুত্র মো: দেলোয়ার হোসেন দীর্ঘ ৩৫ বছরেও আমেরিকা যেতে পারেনি। এ ঘটনায় প্রতারকদের বিরুদ্ধে আমেরিকান দুতাবাসসহ বালাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলেও জামালপুরের দেলোয়ার হোসেনের আমেরিকান OP-1 ভিসা প্রতারনার জট ৩৫ বছরে খুলেনি।

আমেরিকার OP-1 লটারীতে নির্বাচিত প্রকত ব্যাক্তি মো: দেলোয়ার হোসেন এর লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার জিগাতলা গ্রামের মো: সমস উদ্দীনের পুত্র মো: দেলোয়ার হোসেন ১৯৯০ সনে Op-1 এর মাধ্যমে আমেরিকায় চাকুরীর জন্য নির্বাচিত হয়েছিলেন। তখন আমেরিকান দুতাবাস  from approved OMB  No. 1405.0015 মূলে তাকে প্রশিক্ষণের নির্দেশ প্রদান করে। ওই নির্দেশ মূলে মো: সমস উদ্দীন এর পুত্র মো: দেলোয়ার হোসেন গত ০১.১২.১৯৯০ ইং তারিখ হতে ১৭.১২.১৯৯০ ইং তারিখ পর্যন্ত সময়ে আমেরিকান দুতাবাসে প্রশিক্ষণ গ্রহণ করেন। তার পাসপোর্ট No. G- 371507, কেস নং- 000000000012870. আমেরিকান দুতাবাসে প্রশিক্ষণ শেষ করে মো: দেলোয়ার হোসেন তার পাসপোর্ট, ভিসা ও প্রশিক্ষণের যাবতীয় কাগজ পত্র তারই জন্মভুমি এলাকার প্রতিবেশী নুরু সরকারের পুত্র তৎকালে ঢাকায় অবস্থানরত সাবেক নৌবাহিনী কমান্ডার তৌহিদুল ইসলাম সরকারের নিকট জমা রেখে আমেরিকা যাওয়ার খরচ জোগাতে ইসলামপুরের নিজ বাড়ীতে চলে আসেন। ওই সময় তৎকালীন নৌবাহিনী কমান্ডার তৌহিদুল ইসলাম তার কাছে গচ্ছিত মো: সমস উদ্দীনের পুত্র মো: দেলোয়ার হোসেনের পাসপোর্ট ও ভিসা সহ যাবতীয় কাগজপত্রের মাধ্যমেই তার সহোদর ছোট ভাই দিপু সরকারকে প্রতারনা ও জালিয়াতির আশ্রয়ে মো: দেলোয়ার হোসেন বানিয়ে আমেরিকায় পাঠিয়ে দেন। পরবর্তীতে প্রকৃত দেলোয়ার হোসেন তৎকালীন নৌবাহিনীর কমান্ডার তৌহিদুল ইসলামের কাছে গচ্ছিত রাখা তার পাসপোর্ট, ভিসা ও যাবতীত কাগজ পত্র ফেরত চাইলেও তিনি সেগুলো ফেরত না দিয়ে নানা টালবাহানা করেন। এছাড়াও নৌবাহিনীর সাবেক কমান্ডার তৌহিদুল ইসলাম পরবর্তীতে মো: দেলোয়ার হোসেনকে আমেরিকায় পাঠানোর প্রলোভনে চার দফায় আট লক্ষ টাকা হাতিয়ে নিলেও তাকে পাসপোর্ট ও ভিসাসহ কোন প্রকার কাগজ পত্র ফেরত দেয়নি।
এদিকে নুরু সরকারের পুত্র দিপু সরকার প্রতারণা মূলক ভাবে মো: দেলোয়ার হোসেন এর ভুঁয়া পরিচয়েই আমেরিকা অবস্থান করতে থাকেন। এছাড়াও প্রতারনার আশ্রয়ে আমেরিকা যাওয়ার পর আমেরিকা সরকারের কাছে আরো অতিরিক্ত সুযোগ সুবিধা নিয়ে দিপু সরকার নিজেকে মো: দেলোয়ার হোসেন পরিচয় দিয়েই তার ছোট ভাই লিপু সরকার ও স্ত্রী লিপি বেগমকে বাংলাদেশ থেকে আমেরিকায় নিয়ে চাকুরীর পাশাপাশি বিলাস বহুল জীবন ধারণ করছেন।
অপরদিকে প্রকৃত OP-1 প্রাপ্ত মো: সমস উদ্দীনের পুত্র মো: দেলোয়ার হোসেন দীর্ঘ ৩৫ বছরেও আমেরিকা যেতে পারেনি। তিনি এ ঘটনায় প্রতারকদের বিরুদ্ধে আমেরিকান দুতাবাসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও আমেরিকার OP-1 ভিসায় প্রতারনার জটটি দীর্ঘ ৩৫ বছরেও খুলেনি।
এব্যাপারে সাবেক নৌবাহিনীর কমান্ডার ইসলামপুর উপজেলার হারগিলা গ্রামের বাসিম্দা তৌহিদুল ইসলামের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কয়েক দফা চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নাই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *