উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে গম ও ভুট্টা ফসলের গবেষণা-সম্প্রসারণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি:
গম ও ভুট্টা ফসলের আঞ্চলিক গবেষণা- সম্প্রসারণ পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার (১৯আগস্ট) জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্র, জামালপুর এ কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্র, জামালপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং ড. মোহাম্মদ মোখলেছুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের পরিচালক ড. মো. আব্দুল হাকিম। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমালাইজু ও জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মঞ্জুরুল কাদির।
দ্বিতীয় পর্বে কর্মশালায় বাংলাদেশে গম ও ভুট্টা ফসলের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়, গম এবং ভুট্টা প্রজনন, শস্য, মৃত্তিকা ব্যবস্থাপনা এবং প্রযুক্তি হস্তান্তর, গম এবং ভুট্টার কৃষিতত্বের উপর পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্র, জামালপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আসাদুজ্জামান ও ড. মোহাম্মদ মোখলেছুর রহমান। এ পর্বে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরেরপরিচালক ড. মো. আব্দুল হাকিম।
শেষ পর্বে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ নিজ নিজ জেলার গম ও ভুট্টা চাষের সমস্যা ও সম্ভাবনাসহ কৃষির সার্বিক অবস্থা উপস্থাপন করেন জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াছমিন (উদ্যান), ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: কামরুল হাসান, নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: আব্দুল আওয়াল ও শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ নাজমুল হাছান।
এতে মুক্ত আলোচনায় অংশ নেন শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বিএডিসি জামালপুর বীজ বিপণনের উপপরিচালক প্রিয়তোষরায় প্রমুখ। এ পর্বে মডারেটরের দায়িত্ব পালন করেন নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: নূরুজ্জামান।
কর্মশালায় বক্তারা গম ও ভুট্টা উৎপাদনে কি কি সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। গমের উৎপাদন গত ১০ বছরে উদ্বেগ জনক ভাবে কমে যাওয়ার কথা বললেও বক্তারা এ সময়ের মধ্যে গমের চাহিদা দ্বিগুণ বাড়ছে বলে জানান। বক্তারা গমবীজের অপ্রতুলতা, ব্লাস্টরোগ প্রতিরোধক ভ্যারাইটি গমের বীজের স্বল্পতা ও সেচ সমস্যার কারণে গমের আবাদ কমে যাচ্ছে বলে জানান। এছাড়া গমের বাজার মূল্যের চেয়ে ভুট্টার মূল্য বেশী এবং ভুট্টার ফলন বৃদ্ধির কারণে ও কৃষক গম আবাদে উৎসাহ হারাচ্ছে বলে বক্তারা কর্মশালায় অভিমত ব্যক্ত করেন।
কর্মশালায় জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এবং গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ, ময়মনসিংহ বিভাগের জেলা সমূহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ, বিএডিসি’র প্রতিনিধি, গম ও ভুট্টা চাষী ও ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *