উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে ইউএনওর অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

বকশিগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার অপসারণের দাবিতে রোববার দুপুরে বাট্টাজোড় জিন্নাবাজার সড়কে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষাথীরা।

জানা যায়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত ব্রাইট স্কুলে ৪৭৭ জন শিক্ষার্থী পড়া লেখা করে আসছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ওই স্কুলে ১৩ আগষ্ট একটি নোটিশ দিয়ে সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পযন্ত সকল ক্লাশ বন্ধ করার নির্দেশনা দেন। নোটিশ প্রকাশের পর ব্রাইট স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসারের কাছে নোটিশ প্রত্যাহারের দাবি জানান। নোটিশ প্রত্যাহার না করায় হতাশ হয়ে পড়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সাধারণ মাসুষ। এর পরিপ্রেক্ষিতে বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার অপসারণের দাবিতে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষাথীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, অভিভাবক আব্দুর রহিম বাঙ্গাল মেম্বার, মিজানুর রহমান, ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজী, দশম শ্রেণির শিক্ষার্থী সোহাগ মিয়া ও নবম শ্রেণির শিক্ষার্থী মিতু খন্দকার।

প্রতিবাদ সমাবেশে সহস্র্রাধিক শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, একাডেমিক নীতিমালা লঙ্ঘন করে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার একটি অভিযোগ পাই।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের একটি পরিপত্র অনুযায়ী, নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য নিকটবর্তী অন্য একটি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দুই কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হয়। কিন্তু ব্রাইট স্কুলটি নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের মাত্র ১৫০ গজের মধ্যে স্থাপন করা হয়েছিল, যা এই নিয়মের স্পষ্ট লঙ্ঘন। এ কারণে সরেজমিন তদন্ত করে ব্রাইট স্কুলের কার্যক্রম সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *