উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুমেলের গণসংযোগ লিফলেট বিতরণ


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি।

বৃহস্পতিবার দিনভর জামালপুর শহরের ৪নং ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়েছে।

জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেলের
নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় বিএনপির নেতা-কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *