উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে গণমাধ্যম কর্মীদের সাথে হেজবুত তাওহীদের মতবিনিময় সভা

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুর জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের পক্ষ থেকে বুধবার দুপুরে` শহরের একটি অভিযাত হেটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।

জামালপুর জেলা হেযবুত তাওহীদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। এ সময় আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, নারী সম্পাদক রোজিনা আক্তার, জেলা হেযবুত তাওহীদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মেহেদেী, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, বাংলারচিঠি ডট কমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, সাংবাদিক মনিরুল ইসলাম নোবেল ও মীর জাহাঙ্গীর আলম।

সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা গ্রন্থে আলোকে গণমাধ্যম ও বাক-স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, মানবরচিত বিধান মানুষকে শান্তি দিতে ব্যর্থ প্রমানিত হয়েছে। তাই চলমান এই ব্যবস্থা থেকে বেড়িয়ে আসার সিদ্ধান্ত নিতে হবে। সরকারের কাছে মানবরচিত বিধানের পরিবর্তে আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রকে সংস্কার করার প্রস্তাব করেছেন হেযবুদ তওহীদ। দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি ও জাতীয় প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে। আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দি”িছ। অন্যদিকে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না। সেই শান্তিপূর্ণ জীবন ব্যবস্থার আধুনিক রুপ তুলে ধরা হয়েছে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থাগ্রন্থে । তিনি সাংবাদিকদের কাছে ওই গ্রন্থের বিষয়গুলি লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরার অনুরোধ রাখেন।

ময়মনসিংহ বিভাগীয় সাংস্কৃতিক সম্পাদক সুমন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মূখ্য আলোচকের বক্তব্য শেষে সাংবাদিকগণ তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *