জামালপুর জেলার শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী এএসআই শীতল চন্দ্র পাল
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ গত সেপ্টেম্বর মাস/ ২০২৫ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার শ্রেষ্ঠ এএসআই মোবাইল ফোন উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার এএসআই (নিঃ) শীতল চন্দ্র পাল। তিনি জামালপুর জেলার শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী এএসআই হিসেবে নির্বাচিত হওয়ায় সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি একজন সৎ আদর্শ সাদামাটা মানবিক মনের দক্ষ চৌকস পুলিশ অফিসার। আজ ১৫ অক্টোবর বুধবার /২০২৫ ইং জেলা পুলিশ লাইন ড্রিলসেডে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন। এ সময় মেলান্দহ থানার এএসআই শীতল চন্দ্র পাল এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবাসহ সকল সিনিয়র অফিসারদের প্রতি। বিশেষ করে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার মেলান্দহ থানার সকল অফিসারও
প্রিয় সহকর্মীদের প্রতি। তিনি সকলের প্রতি দোয়াও শুভকামনা জানান।
