উপজেলার সংবাদখেলাধূলাজামালপুরসদর

জামালপুরে শহীদুর রহমান বাদল স্মৃতি টেনিস টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ  ২৫ অক্টোবর শনিবার জামালপুর টেনিস ক্লাব আয়োজিত “শহীদুর রহমান বাদল স্মৃতি টেনিস টুর্নামেন্ট-২০২৫” ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিকও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জামালপুর সদর-৫ আসনের এমপি প্রার্থী জননেতা এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক অধ্যক্ষ এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জামালপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলমসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *