উপজেলার সংবাদজামালপুরসরিষাবাড়ি

সড়িষাবাড়ীতে জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদার সংবাদ সন্মেলন


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃজামালপুর জেলা বিএনপির সফল সভাপতি জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীম সাহেবের উজ্জ্বল ভাবমূর্তি বিনষ্ট করা এবং হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন সংবাদ ফেক আইডি দ্বারা ফেইসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার সড়িষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলন বক্তব্য রাখেন জামালপুর জেলার দীর্ঘ কয়েকবারের বিএনপি সফল সভাপতি ফরিদুল কবীর শামীম তালুকদার। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ও বিএনপির বিরুদ্ধে ফেক আইডি খুলে ফেইসবুকে ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। তাই আমি এই মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় জিডি করেছি। আমি এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র মূলক অপপ্রচার সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একইসাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হোক বলে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ সময় সড়িষাবাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *