উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে শিশু-কিশোর মানবিক সংগঠনের সেমিনার ও কমিটি নির্বাচন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে শিশু-কিশোর মানবিক সংগঠনের  উদ্যোগে কিশোর-তরুণদের করণীয় শীর্ষক সেমিনার ও কেন্দ্রীয় কমিটি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ৩১/১০/২০২৫ সকাল ৯ ঘটিকাল জামালপুর সদর থানার অন্তর্গত ১২ নং তিতপল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী কামালখান হাট কামিল মাদ্রাসায় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামালখান হাট কামিল মাদ্রাসা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ শহিদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামালখান হাট কামিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী,  সহকারী শিক্ষক মোঃ হারুনুর রশিদ ও  সমাজ সেবক  মোঃ শাহরিয়ার সবুজ। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান আস সাঈফের সঞ্চালনায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন  হাফেজ মাওঃ মাহমুদ হোসাইন, খ্যাতিমান আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব। আরো আলোচনা রাখেন মোঃ অম্লান আহমেদ। সদস্যদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন মোঃ সাজ্জাদুল করিম। কমিটি নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয় আব্দুর রহমান আস সাঈফ। যার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ রিয়াজুর ইসলাম, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় মোঃ ইলিয়াস। যার প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল্লাহ সাফোয়ান ও মুরাদ হাসান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয় মোহাম্মদ সিয়াম। যার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ তাওহিদ ও মাহমুদ বিন মাহিম । ধর্ম বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয় হাফেজ মোঃ মিলন আহমেদ। যার প্রতিদ্বন্দ্বী ছিলেন হাফেজ মোঃ সাজ্জাদুল করিম।
নির্বাচন সম্পর্কে নিযুক্ত প্রিজাইটিং অফিসার  ইউসুফ আলী বলেন, নির্বাচন টি ভোটারদের ভোটে অত্যন্ত সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। অতিথি ও আলোচকরা তাঁদের বক্তব্যে সংগঠনের প্রতি শুভকামনা জানায়। সংগঠন সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান আস সাঈফ জানায়, আমরা বিভিন্ন মানবিক কার্যক্রম সংগঠনটির মাধ্যমে পরিচালনা করি। তাঁর মধ্যে উল্লেখযোগ্য: ত্রাণ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, শীতবস্ত্র বিতরণ, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *