উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর এনসিপির আহ্বায়ক মামুন, সদস্য সচিব মোশাররফ

স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামালপুর জেলা শাখায় সাদুল্লাহেল মামুনকে আহ্বায়ক ও মোশাররফ হোসেনকে সদস্য সচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
সাদুল্লাহেল মামুনকে আহ্বায়ক ও মোশাররফ হোসেনকে সদস্য সচিব করে আগামী ৬ মাসের জন্য ৫৫ সদস্যবিশিষ্ট এ কমিটি সোমবার এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এটি অনুমোদন করেন।
রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অন্যদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ খলিলুর রহমান লিটন ছাড়াও আটজনকে যুগ্ম আহ্বায়ক ও ফজলুর রহমানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছাড়াও ১১ জনকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া পাঁচজনকে সাংগঠনিক সম্পাদক, দুইজনকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং ২৫ জনকে সদস্য নিযুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *