উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা এবং জামালপুর জেলা বিএনপির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি মিছিলসহ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী”র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ বাবু, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হিরুসহ আরো অনেক।
এ সময় বক্তারা ১৯৭১ সালের পাক সেনারা বাংলাদেশকে নেতৃত্বশুন্য করতে ডাক্তার, শিক্ষাবিদ, সাংবাদিক সহ বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির মেধাশূন্য করতে কালো অধ্যায়ের সৃষ্টি করেছিল। এর ফলে মুক্তিকামি বাঙালি স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গঠনে কাজ করেছে।
এদিকে দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৭টায় জামালপুর জেলা বিএনপির উদ্যোগে সরকারি আশেক মাহমুদ কলেজ গেইট থেকে একটি শ্রদ্ধাঞ্জলি মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় ফৌতি গোরস্থান বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় তিনি বলেন, ১৪ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক বেদনাবিধুর দিন। জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাদের আত্মত্যাগ কখনো ভুলবার নয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *